August 2, 2026, 1:09 pm
শিরোনামঃ
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ আগামী নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা  সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুর উপজেলা থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফসিয়ার রহমান যশোরের বাঘাপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

র‌্যাব জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে অপহরণ, নির্যাতন, আটক ও ছয় জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি।

আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ বিচারধীন মামলায় চলতি বছরের ২৫ জুন ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকেই ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page