November 21, 2026, 1:01 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে মারকাজ মসজিদ দখলকে কেন্দ্র করে তাবলীগের গ্রুপে সংঘর্ষে ৩০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে মারকাজ মসজিদের দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদ গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয় মারকাজ মসজিদ এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর দুটা পর্যন্ত চলে।

ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘন্টাখানেকের মতো বন্ধ থাকে।

খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় তাবলীগ জামাতের জুবায়েরপন্থীরা। পরে সেখানে একটি কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং সেখানে কিছু ছাত্র অবস্থান নেয়। এ নিয়ে মতবিরোধ শুরু হয়। জেলা প্রশাসক না থাকায় বিষয়টি নিষ্পত্তি সম্ভব হয়নি।

আজ সকালে সাদপন্থি তাবলীগ জামাতের লোকজন ‘তাবলীগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়। এসময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ বাধে।

এসময় দুই পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর থানা পুলিশের ওসি মো. মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সাথে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যারা যেভাবে আছেন সেইভাবেই অবস্থান করবেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত পুলিশ এবং সেনার সদস্য সেখানে অবস্থান করবেন।

সাথে জেলা প্রশাসনের নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান করবেন বলে জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page