September 18, 2026, 1:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নাটোরে যুবলীগ নেতার কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কারাগারে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর ডান হাতের কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম অভিযুক্তদের জামিন মঞ্জুর ও আটকাদেশ দেন।

এছাড়া মামলার অপর ৩ অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল ও আওয়ামী লীগ কর্মী সেন্টুকে জামিন দিয়েছেন আদালত।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, মামলার ৪ অভিযুক্ত আদালতে হাজির হয়ে বিচারকের কাছে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আল বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরেই সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

গত ২৩ জুলাই রাতে শহরের বলারিপাড়া এলাকায় নাটোর পৌর এলাকার ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মিঠুন আলীর উপর হামলা চালায় প্রতিপক্ষরা।

এ ঘটনায় ২৫ জুলাই রাতে নাটোর সদর থানায় মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

জামিনে মুক্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদের প্রত্যাহার দাবি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page