March 10, 2026, 12:53 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নাটোরে রঙ বিলাস আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মনোমুগ্ধকর রঙ আর রসে টইটুম্বুর ‘রঙ বিলাস’। নাটোরে এ বছর ১০৯ হেক্টর জমিতে চিবিয়ে খাওয়ার আখ ‘রঙ বিলাস’ চাষ করা হয়েছে। এসব আখ থেকে পাওয়া যাচ্ছে এক হাজার ৫০ টন রস। অর্থকরি এই আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আবাদকৃত ১০৯ হেক্টর জমির মধ্যে সর্বোচ্চ ৬১ হেক্টর জমি চাষ হয়েছে বড়াইগ্রাম উপজেলায়। এছাড়া ৪৫ হেক্টর গুরুদাসপুর উপজেলায় এবং তিন হেক্টর জমি সিংড়া উপজেলায়। অর্থাৎ চলনবিল অধ্যুষিত তিনটি উপজেলাতেই শুধুমাত্র ‘রঙ বিলাস’ আবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলনবিলের মাটি, পানি, আবহাওয়া এই আখ চাষের জন্যে উপযোগী।

বিগত ৩০ বছর ধরে ‘রঙ বিলাস’ আবাদকারী বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙা গ্রামের কৃষক গোলাম রসুল বলেন, আগামী মৌসুমে আবাদের জন্যে ইতোমধ্যে বীজতলায় এক হাজার চারা তৈরী করেছি। অল্প ক’দিনের মধ্যে এসব চারা সেচের উপযোগী নালাসহ তৈরীকৃত জমির জমিনে রোপন করবো। সারা বছর ধরে জমিতে আখ থাকে।

পরিচর্যা করতে হয়, ছত্রাকের আক্রমণের দিকে নজর রাখতে হয়।

আখ চাষের আদর্শ কৃষক গোলাম রসুল আরো বলেন, এ বছর তিন বিঘা জমিতে আখ চাষ করেছি। দুই বিঘার আখ বিক্রি করেছি চার লাখ টাকায়। নাটোরের বাইরে থেকে আসা ব্যাপারীরা জমি থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন। জমিতে একশ’ আখ বিক্রি করছি আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকায়। আর বাজারে খুচরা বিক্রি করছি ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত।

‘রঙ বিলাস’ চাষকারী অপর কৃষক রবিউল করিম বলেন, জমিতে চারা রোপনের পরে সাথী ফসল হিসেবে আমরা রসুন অথবা পেঁয়াজ আবাদ করি। ফলনও ভালো। এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ মণ রসুন পাওয়া যায়। আর পেঁয়াজ চাষ করলে, আরো একটু বাড়তি ফলন, বিঘাতে ৪০ মণ পর্যন্ত পাওয়া যায়। সাথী ফসল চাষ করলে আখ আবাদের খরচ উঠে আসে। ফলে আখের বিক্রয় মূল্যের সবটাই মুনাফা। সাথী ফসলের সাথে আখ চাষ করলে বিঘা প্রতি দুই লাখ টাকা মুনাফা পাওয়া সম্ভব।

গোলাম রসুল এ বছর দুই বিঘা জমির আখ আগাম বিক্রি করতে পারায় ঐ জমিতে সুগন্ধি জাতের রোপা আমন ধান আবাদ করেছেন। ১০ মাস ধরে জমিতে আখ থাকলেও পরীক্ষামূলকভাবে এবারই বিরতির দুই মাসে জমিতে ধান রোপন করা হয়েছে। আবার আখের জমিতে সাথী ফসল হিসেবে শুধু রসুন বা পেঁয়াজই নয়, অনেকেই মুগ ডালও চাষ করবেন। অত্যন্ত লাভজনক এই পদ্ধতি ব্যবহার করে উপজেলার কৃষকরা অনায়াসে লাভবান হতে পারেন বলে জানিয়েছেন উপজেলার বনপাড়া কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা। তিনি বলেন, চলতি মৌসুমে আমার ব্লকে ৩০০ বিঘা জমিতে ‘রঙ বিলাস’ আখ আবাদ হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ জানান, ‘রঙ বিলাস’ আখ চাষের মাধ্যমে এই উপজেলার কৃষকদের আর্থিক অবস্থান সুসংহত হচ্ছে। কৃষি বিভাগ এই আখ চাষের সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. হাবিবুল ইসলাম খান বাসস’কে বলেন, ‘রঙ বিলাস’ আখ চাষ করে চলনবিল এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন। অদূর ভবিষ্যতে চিবিয়ে খাওয়ার এই আখ এলাকার অন্যতম অর্থকরি ফসলে পরিণত হতে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page