September 7, 2026, 6:35 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নাটোরে রেলপথে নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর জেলায় আজ রেলপথে নাশকতা রোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়েছে। এর আওতায় আজ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নাটোর রেলষ্টেশনে নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে বিভাগ।
এসময় নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, জেলায় ৫৭ কিলোমিটার রেলপথের নিরাপত্তা নিশ্চিত করছে রেলওয়ে পুলিশ। পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন। কাজ করছে নিরাপত্তা ট্রলি। বিশেষ করে ব্রীজ, কালভার্ট, লেভেল ক্রসিং, রেলস্টেশন ও দুর্বল রেলপথ চিহ্নিত করে সমন্বিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সব ধরনের নাশকতা রোধ ও রেলপথের নিরাপত্তা নিশ্চিতের পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে জেলার ৫৭ কিলোমিটার রেলপথের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, রেলপথ কেন্দ্রিক নাশকতা রোধ ও জনমনে উৎকন্ঠা দূর করতে রেলওয়ে বিভাগ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে শুধু নিরাপত্তা ট্রলিই নয়, অধিকতর এবং দ্রুত পর্যবেক্ষণে ইঞ্জিন ট্রেনও ব্যবহার করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page