October 6, 2026, 6:05 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে মাটিবাহি ট্রাক্টরের চাপায় মোঃ জীবন (১৫) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।

সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার জংলী এলাকায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত জীবন সদর উপজেলার একডালা মেন্দিতলা এলাকার হযরত আলীর ছেলে।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর সদরের জংলি এলাকার একটি ইট ভাটায় জীবন কাজ করত। সোমবার সন্ধ্যার পর কাজ শেষে বাড়ি ফিরছিল সে। রাত আটটার দিকে জংলি এলাকার খলিল মৃধার ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘাতক ট্রাক্টর এবং এর চালককে আটক করতে পারেনি।



Our Like Page