July 31, 2026, 10:24 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পেটালেন পৌর মেয়র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোরের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়েছেন নৌকার সমর্থক গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাচকৈড় বাজারে ব্যানার টানানোর সময় তাকে পেটানো হয়। এ ঘটনায় আহত মো. নহর রহমান দিপুকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে মেয়র শাহনেওয়াজ মোল্লার দাবি-  তিনি নহরকে পেটাননি, ধাক্কা দিয়েছেন।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী শোভনের সমর্থক নহর রহমান দিপু গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারে ট্রাক মার্কা প্রতীকের ব্যানার টানাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত থাকা নৌকার সমর্থক গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেয়াজ মোল্লা ও তার সমর্থকরা নহরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেয়াজ মোল্লা বলেন, নহর সম্পর্কে আমার ভাতিজা। সে চাচকৈড় বাজারের ট্রাক ও ট্যাংক লরি অফিস এলাকায় ব্যানার টানাচ্ছিল। তাকে দূরে ব্যানার টানানোর জন্য বলা হলে সে বাজে কথা বলে। এর প্রেক্ষিতে তাকে ধাক্কা দিয়েছি। কোনো মারপিট করা হয়নি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page