September 7, 2026, 9:01 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে স্বামীর বিরুদ্ধে চুরির সাক্ষ্য দিতে চাওয়ায় স্ত্রীকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুফিয়া বেগম উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামের আসমত আলীর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান। তিনি বলেন, আসমত আলীর চুরি করার অভ্যাস ছিল। পটল চুরি করায় আজকেও এলাকায় তাকে নিয়ে সালিস হওয়ার কথা ছিল। স্বামী চুরি করায় সেই শালিসে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেবেন বলে জানায় স্ত্রী সুফিয়া বেগম। এ নিয়ে গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সুফিয়া বেগমের গলা কেটে হত্যা করে আসমত আলী।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে আসমত আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page