October 6, 2026, 3:08 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সার যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫০) এবং স্ত্রী রওশনা আরা (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহরের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়।

এতে অটোরিক্সাটি দুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী রওশনারা বেগমের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুর রহিম নামের যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবু রায়হান বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।



Our Like Page