October 29, 2026, 3:05 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে দুই ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সোহান ওরফে দীপু নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিপু যশোর জেলার বড় হয়বতপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন– সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল্লাহ (২৫), ইসমাইল আলীর স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও হানিফ আলীর স্ত্রী জাহানারা জেগম (৫০)। আহত তিনজনের বাড়ি নাটোর সদর উপজেলার দিয়ারসাতুরিয়া গ্রামে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে বনপাড়া থেকে নাটোরগামী পাথর বোঝায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা গম বোঝায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ট্রাকের চালক ও অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক দিপুকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page