September 5, 2026, 4:11 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর জেলার লালপুরে আজ ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যান চালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত ভ্যান চালক নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু থান্দার (৫৫)। নিহত ট্রাক চালক মোস্তাকিন (২৪) বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. ইসমাঈল হোসেন বলেন, নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক। ঐসময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এসময় ভ্যানের টায়ার বাস্ট হয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হন।

অন্যদিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হন। পরে ট্রাকে আটকা থাকা ড্রাইভারকে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালকের মৃত্যু হয়।

মরদেহ বনপাড়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান হাইওয়ে থানা পুলিশের ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page