October 6, 2026, 3:52 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর জেলার সিংড়ায় ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বনকুড়াইল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মোছা. হোসনে আরা বেগম (৪৫) এবং একই গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. ইমরান হোসেন (২২) ও মো. রাব্বি হোসেন (১৮)।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, উপজেলার বনকুড়াইল গ্রাম থেকে হোসনে আরা, রাব্বি ও ইমরান হোসেন একটি অটোভ্যানে করে বামিহাল- দুর্গাপুর সড়ক হয়ে দুর্গাপুর বাজারে যাবার সময় বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়।
এসময় আহত একজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি অটোভ্যান চালক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে তার সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।



Our Like Page