September 16, 2026, 8:03 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে হত্যাকান্ডের ২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগরে আমজাদ হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) র‌্যাব-১ সিপিসি-৩ ঢাকা ক্যাম্পের সহায়তায় তাদের গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)। তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা।

নলডাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে ঢুকে হত্যা করেন শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগম। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন। এ ঘটনার পর তারা আত্মগোপন চলে যান।

২০১৬ সালে নাটোরের আদালত শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ২৫ বছর পলাতক থাকার পর বুধবার তাদের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page