September 7, 2026, 5:19 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বেলাল হোসেন নামের হত্যা মামলার এক আসামিকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকার সাভার থানার ১ নম্বর কলমা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বেলাল হোসেন (৪৯) নাটোর সদর উপজেলার উলিপুর গুচ্ছগ্রামের মৃত জব্বার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, ২০১০ সালের ১১ জানুয়ারি নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ মুন্সির আম ও কলাবাগানে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওইসময় মরদেহের পাশ থেকে একটি পার্স, এক নারীর ছবি ও একটি নোটবুক জব্দ করা হয়। এরপর নোটবুক ও ছবির সূত্র ধরে বালিয়াডাঙ্গা গ্রামের বেলাল হোসেনের কথিত স্ত্রী জেসমিন ওরফে জোসনাকে (২৭) গ্রেফতার করে পুলিশ। কিন্তু বেলাল হোসেন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি।

এ ঘটনায় মামলা ও অভিযোগপত্র জমা দেওয়ার পর নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জোসনা ও বেলাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। তবে এতদিন পালিয়ে ছিলেন বেলাল হোসেন। রোববার ঢাকার সাভার থানার ১ নম্বর কলমা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (সিনিয়র সহকারী পরিচালক) সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি বেলাল হোসেনকে নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page