October 5, 2026, 12:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ৩০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে ৩০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার‌ দিকে উপজেলার বাগডোব মন্ডলপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জামাত আলী (৬০) নামে এক শ্রমিক আহত হয়েছেন। পাশের জমির আগুন থেকে ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগডোব মন্ডলপাড়ায় নিজাম উদ্দিন নামে এক কৃষক আগুন দিয়ে তার জমির মরা শিম গাছ পুড়াচ্ছিলেন। এমন সময় বাতাসে ওই আগুন পাশের একটি পান বরজে লেগে যায়। ফাঁকা জায়গায় দমকা বাতাসে মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্তত ৩০টি পানের বরজে ছড়িয়ে পড়ে। পাশেই বড়াল নদী থাকলেও পানি না থাকায় লোকজন আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর রাস্তা না থাকায় এবং পানির উৎস না থাকায় মাত্র আধা ঘণ্টার মধ্যে ৩০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় একটি পান বরজে কাজ করছিলেন জামাত আলী নামে এক কৃষি শ্রমিক। আগুন দেখে বরজ থেকে বের হতে গিয়ে আহত হন তিনি। পরে তার ছেলে গিয়ে তাকে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা একরামুল হাসান বলেন, রাস্তা না থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে আগুনে সব কিছু পুড়ে যায়।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন আলী বলেন, আগুনে অন্তত ৩০ জন পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ভাষ্য অনুযায়ী প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ইউএনও মহোদয় খবর নিয়েছেন, সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে।



Our Like Page