April 2, 2026, 9:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

নাবালিকা মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা; স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

নিহত শাকিল আহম্মেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবা শাকিল আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) বিকালে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল পেশায় রিকশাচালক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, শাকিল শিববাটি এলাকায় রানার বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। তার কিশোরী মেয়েকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।

পুলিশ আরও জানায়, শনিবার দুপুরে ১০ থেকে ১৫ জন যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে শাকিলকে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায় যুবকেরা। পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল সাড়ে ৫টার দিকে শাকিল মারা যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page