October 9, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

নামায বান্দাকে নিষ্পাপ করে দেয়

হাদীসে বর্ণিত আছে, হযরত রসুলুল্ল­াহ (সঃ) ফরমাইয়াছেন ঃ যখন আল্ল­াহর কোন বান্দা অজু করতঃ জায়নামাযে দন্ডায়মান হয়, তখন আল্ল­াহ তা’আলা একজন ফেরেশতাকে ডাকাইয়া বলেন, আমার অমুক প্রিয় বান্দা নামায কায়েম করিবার মানসে তৈরি হইয়াছে কিন্তু তাহার দেহে পূর্বকৃত গুনাহ রহিয়াছে, উহার বোঝা নিয়া নামায আদায় করিলে নামায শুদ্ধ হইবে না। অতএব তাহার দেহ হইতে সমস্ত গুনাহ একটি ঝুড়িতে ভরিয়া তোমার মস্তকে তুলিয়া নিয়া দন্ডায়মান হইয়া থাক। ইহাতে আমার প্রিয় বান্দা নিষ্পাপ হালতে নামায আদায় করিতে সক্ষম হইবে। অতঃপর বান্দার সমস্ত গুনাই ঝুড়িতে ভরিয়া ফেরেশতা স্বীয় মস্তকে লইয়া দন্ডায়মান হইয়া থাকে। ইহাতে ঐ বান্দা নিষ্পাপ অবস্থায় নামায আদায় করিয়া থাকে। তৎপর ফেরেশতা আল্র­াহর দরবারে আরজ পেশ করে, হে মা’বুদ! তোমার বান্দা নামায আদায় করিয়াছে, এখন কি পাপের বোঝা তাহার দেহে চাপাইয়া দিব? তৎসময় আল্ল­াহ পাক বলেন, হে ফেরেশতা! আমার এক নাম “গাফূরুর রহীম” তাই আমি যদি বান্দার দেহ হইতে পাপের বোঝা একবার নামাইয়া পুনরায় উহা তাহার প্রতি চাপাইয়া দেই, তবে আমার নামের মাহাত্ম বজায় থাকিবে কি? তুমি আমার বান্দার ঝুড়ি বোঝাই পাপ সমূহ জাহান্নামে নিক্ষেপ করতঃ জ্বালাইয়া ভষ্ম করিয়া  ফেল । আমার ঐ বান্দা এখন হইতে একেবারে নিষ্পাপ হইয়া গেল।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page