March 13, 2026, 4:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে ৫ জন দগ্ধ ; বার্ন ইনস্টিটিউটে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ফতুল্লায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. সালাম মন্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (২৭), টুটুল (২৫), মেহেজাবিন (৭)।
তাদের উদ্ধার করে নিয়ে আসা সোহাগ জানান, সকাল ৮টার দিকে আগুন লাগে। আমরা তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তাদের চিকিৎসা চলছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে ফতুল্লা থেকে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মো. সালাম মন্ডলের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে। তাদের সকলের অবস্থা প্রায় আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page