October 31, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র-মাদক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের কর্মী সন্ত্রাসী মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি বলেন, ‘ভুলতা গোলাকান্দাইল এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয়। তবে পুলিশকে দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এসময় সন্ত্রাসী মাহফুজকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মাহফুজের কাছ থেকে একটি ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় অনুসন্ধান করতে গিয়ে জেনেছি তার বিরুদ্ধে হত্যা ও গণধর্ষণ সহ ৬টি মামলা রয়েছে। অস্ত্র ও মদসহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হচ্ছে।’

স্থানীয়রা জানান, সন্ত্রাসী মাহফুজ নারায়ণগঞ্জ- ১ আসনের কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মী। বিগত কয়েক দিনে মাহফুজকে শাহজাহান ভূঁইয়ার নির্বাচনি প্রচার-প্রচারণাতেও সক্রিয় দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page