September 17, 2026, 12:06 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ ৬ মাদক চোরাকারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ ৬ জন সক্রিয় মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক কামরুলের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় তাদের।

বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

আটককৃত মাদক চোরাকারবারিরা হলেন, মজিবর রহমান (৫০), মো. বিল্লাল (২৫), মো. আক্তার ওরফে কানা আক্তার (৪৩), মো. রিয়েল (২২), মো. জলিল (২৮), মো. বাবু (২২)।

(ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল রাতে আমাদের থানা পুলিশ একজন মাদক কারবারিকে মাদকসহ আটক করে। পরবর্তী ওই কারবারির তথ্যের ভিত্তিতে আরও পাঁচ জনকে আটক করা হয়। আটককৃতরা সক্রিয় মাদক কারবারি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page