October 31, 2026, 8:47 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোর নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে ১ জন নিহত ; হাসপাতালে ভর্তি ৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নারীসহ ৪ জন। দগ্ধরা হলেন হাসিনা মমতাজ (৫৫), সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯) ও সোহান (৪৫)। তাদের মধ্যে কানিজ খাদিজা নিপা মারা গেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত সাড়ে তিনটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কানিজ খাদিজার মৃত্যু হয়। অন্য তিনজন ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তিন নারীসহ চারজন দগ্ধ অবস্থায় আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে হাসিনা মমতাজের ৫৫ শতাংশ, সায়মা আক্তারের ৯০ শতাংশ এবং সোহানের শরীরে ১০০ শতাংশ দগ্ধ রয়েছে। অন্যদিকে কানিজ খাদিজা (নিপা) শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মারা গেছেন।

নিহতের বোন ইভা ইসলাম জানান, আমার বোন একটি কোম্পানিতে চাকরি করতেন। আড়াইহাজারের একটি বাসায় ভাড়া থাকতেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page