February 12, 2026, 8:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে জাল ভোট দেয়ার সময় দুই যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময়ে দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝিনা মৌজার আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।

আটকরা হলেন, মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম ।

ভোট কেন্দ্রে কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে ওেই দুই যুবক ইতোপূর্বে ভোট দিয়ে ফের ভোটদের লাইনে দাঁড়ায়। এ সময় তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে কন্ট্রোল রুমে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজন যুবককে আটক করা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হোসেন ভূঞা (রানু) আনারস প্রতীক এবং মো. হাবিবুর রহমান দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

রূপগঞ্জ উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬০৭ জন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page