September 19, 2026, 6:15 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন দগ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধ ওই ছয় জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান।

তিনি জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উপরে উঠে যায়। এ সময় জাহাজে থাকা সব শ্রমিক দগ্ধ হন। পরে তাৎক্ষণিক দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page