September 16, 2026, 8:01 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বাকিতে চা খাওয়াকে কেন্দ্র করে মারধরে দোকানির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ সদর এলাকায় চা খাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে মোশারফ হোসেন ফকির (৫০) নামে এক চা দোকানদারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর ব্যাপারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত মোশারফের ছেলে দ্বীন-ইসলাম জানান, তাদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার কাজিরা গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সদর ব্যাপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবা মোশারফ হোসেন ব্যাপারীপাড়া এলাকায় চায়ের দোকানদার।

তিনি আরও জানান, এলাকারই কাউছার নামে এক যুবক মাঝে মধ্যেই তার বাবার দোকানে চা পান করর টাকা দেয় না। আজকেও সে তার বাবার দোকানে চা পান করতে আসে। তখন তাকে বাবা জানিয়ে দেন, বাকিতে চা দিতে পারবেন না তিনি। তখন কাউছার নামে ওই যুবক তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে সে তার বাবার মুখমন্ডলে ও বুকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এতে তার বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। খবর পেয়ে বাবাকে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে যায়। তবে বাসায় গিয়ে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কাউছার বখাটে। কিছুই করে না। এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা ছাড়াই জোড়পূর্বক চাসহ বিভিন্ন খাবার খেত। ঘটনার পরপরই কাউছার সেখান থেকে পালিয়ে গেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page