October 3, 2026, 3:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসরত ঘর থেকে মো: আবুল কালাম ও আমেনা বেগম ময়না নামের স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশের এলাকাস্থ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সীর ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। তারা দুজন গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বাসায় বসবাস করতেন। বিকালের দিকে আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ির বৃদ্ধ দম্পতির রুম থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরে গিয়ে দেখেন খাটের উপর তাদের মরদেহ।

পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে৷

ইতিমধ্যে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page