October 17, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এই ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে ছুটে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়। পরে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিলে গ্রামবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।

এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে বিলে ঝাঁপ দেয়। পরে বিল থেকে উঠিয়ে আরও তিন ডাকাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসাইন বলেন, গণপিটুনিতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পুলিশ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। অপরজন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাগরী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page