October 28, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুন) রাতে ফতুল্লার মাসদাইর শেরে বাংলা রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মাসদাইর শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের সামনে থেকে ৪৫ বছর বয়সী একজন পুরুষ ব্যক্তির মরদেহ পড়ে ছিল। নিহতের পরনে ছিল সাদা লাল চেক গেঞ্জি ও কালো ফুল প্যান্ট। তবে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page