September 8, 2026, 1:33 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ; আরও ৫ বিএনপি কর্মী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে  ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির আরও ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এসব বিএনপি কর্মীর পরিচয়- উপজেলার বল্লভদী গ্রামের মৃত কাশেমের ছেলে ওসমান (৪৫), মরদাসাদী গ্রামের ওহাবের ছেলে জালাল মিয়া (৩৬), জাঙ্গালিয়া গ্রামের মজিদ খানের ছেলে সুমন খান (৩৮) ও নৈকাহন গ্রামের সুরুজ মিয়ার ছেলে জাকির (২৮) ও কুমিল্লা জেলার হোমনা থানার খাদিদাতপুর গ্রামের হাকিম সরকারের ছেলে সফিরউদ্দীন সরকার (৪৯)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ জানান, শুক্রবার সকালে আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়।

এদিকে বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ ভুইয়াসহ গ্রেপ্তার ১০ জনকে শুক্রবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখীবাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহত ৩ পুলিশ সদস্যের পরিচয়- পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page