September 7, 2026, 8:19 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত অবস্থায় শাকিল বেপারী ওরফে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী শিখা খান। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাকিল বেপারী মাদারীপুরের বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে। আটক শিখা খান (২৬) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার শাকিল বেপারী ওরফে শাকিব খানকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পাওয়া যায়। তার গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ স্ত্রী শিখার কাছ থেকে উদ্ধার করা হয়।

আহত শাকিল বেপারীর বরাত দিয়ে এসআই রাজু আরও বলেন, শিখা তাকে মধ্যরাতের কোনো একসময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। পরে ঘুমিয়ে পড়লে সকালে কোনো একসময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা।
‘তাদের মধ্যে প্রায়সময় ঝগড়া হতো। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page