September 7, 2026, 1:27 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ‘মাদক সম্রাট’ সোহেল মেম্বার গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাস ও মাদকসহ একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনে ছেলে।

স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরও বেপোরোয়া হয়ে উঠে। সবশেষ উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সোহেল বাহিনী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তার পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৮-১০টি মামলা রয়েছে তার নামে।

সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page