October 1, 2026, 1:46 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের গ্যারেজে থাকা চালককে খুন করে দুই ইজিবাইক লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে হারেজ মিয়া (৪৫) নামে এক চালককে খুন করে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এই ঘটনা ঘটে।

নিহত হারেজ মিয়া নীলফামারী সদরের তালুক মানুষমারা এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। তিনি শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন।

নিহতের শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, ৩ থেকে ৪ দিন যাবত শুক্কুর আলীর গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার ৪ কন্যা ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রী খোরশেদ জানান হারেজ খুন হয়েছেন।

মিস্ত্রী খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত নিথর দেহ। এরপর গ্যারেজ মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page