September 29, 2026, 10:44 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় যুবক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. হৃদয় ভূঁইয়া। তিনি ওই এলাকার আমির আলী ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবকের চাচাতো ভাই ফারুক ভূঁইয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই হৃদয় নামের ওই যুবকের মৃত্যু হয়। তার শরীরের সামনের অংশে বেশ কয়েকটি গুলির দাগ রয়েছে। আরও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page