October 21, 2026, 2:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মশাল মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ডাকা অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ডনচেম্বার এলাকায় এ মশাল মিছিল করে।

মিছিলে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি প্রমুখ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ডনচেম্বার মোড় থেকে মশাল হাতে একদল নেতাকর্মী অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে বিক্ষোভ করে। মিছিলটি শহরের মিশনপাড়া মোড়ে গিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মশালগুলো সড়কে নিক্ষেপ করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ডনচেম্বার ও মিশনপাড়ায় ফার্নিচার মার্কেটে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই। জনগনের জান মাল রক্ষায় আমরা প্রস্তুত রয়েছি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page