October 29, 2026, 8:42 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে এসিল্যান্ডের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এসিল্যান্ডের দ্রুত গতির গাড়ির চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার আমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ হোসেন সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াহিদ উপজেলার কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলস ব্যবসা করেন। ইফতারের আগ মুর্হূতে দোকান থেকে বেড়িয়ে অটোরিকশায় গোডাউন থেকে টাইলস আনতে যায়।  রিকশাচালককে গুদামে পাঠিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। ওই সময় সাদা রঙের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো. ইব্রাহিমের সরকারী গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়।

গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা ওয়াহিদকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় একটি বাড়ির অংশ ভেঙ্গে ভেতরে গিয়ে আটকা পড়ে গাড়িটি। সেসময় এসিল্যান্ড মো. ইব্রাহিম, তার প্রধান সহকারী দিপাল দেবনাথ ও কর্মচারী সোহানসহ চালক গাড়িতে ছিলেন।

ঘটনার পরপরই তারা গাড়িটি ফেলে চলে যায়। এঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনায় এসিল্যান্ড বা তার গাড়ির চালকের গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই সঙ্গে নিহত পরিবারকে সহযোগিতাসহ তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page