October 30, 2026, 10:04 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইসঙ্গে তার স্বামী শ্যামল চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ মার্চ) সকালে বন্দরের লেজাস এলাকার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে গুরুতর আহত শ্যামল চন্দ্র দাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া ও কেয়ারটেকার ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। তবে ফরিদার স্বামী পলাতক আছেন।

নিহত দিপালী রানীর মেয়ে মলি বলেন, সকালে মাকে গার্মেন্টসে যাওয়ার জন্য ডাকতে গেলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেইসঙ্গে দেখি বাবা আহত অবস্থায় বেঁচে রয়েছেন। বাবা আমাদের হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ফরিদার সঙ্গে গ্যাসের চুলায় রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। সেই দ্বন্দ্ব থেকেই আমার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

বন্দর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফরিদা ও তার ছেলেকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলতে পারবো।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page