October 29, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার বান্দরগাছিয়া এলাকার মো. আ. রহিম আকন্দের ছেলে মো. তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) ও রংপুরের কোতোয়ালির মাহিগঞ্জ এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, সহিংস ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়ন, নানামুখী অপতৎপরতার দায়ে রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‌্যাব-১১ এর সদস্যরা জানতে পারে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা জেএমবির শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নে নেতৃত্ব দেন। অন্যজন জহুরুল ইসলাম নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসেবে কাজ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়। সেই সঙ্গে রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত আজ এ রায় দেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page