October 4, 2026, 8:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বোরকা পরে ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে ঘরের ভেতর ঢুকে আলমগীর হোসেন (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে আড়াইহাজারের গোপালদী পৌরসভার সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলমগীর সোনাকান্দা এলাকায় মৃত শরাফত আলীর ছেলে। এসময় তার স্ত্রী আসমা আক্তার (৩৫) ছুরিকাঘাতে আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের স্ত্রী আছমা আক্তার বলেন, ঘটনার দিন রাত ১ টার দিকে ঘুমিয়ে ছিলেন তারা। এসময় ৫-৬ জন বোরকা পরে টিনশেড বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা মশারি উল্টিয়ে আমার স্বামীর পেটে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা আমাকেও আঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে স্বামীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের সঙ্গে কারো পূর্ব শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page