October 6, 2026, 9:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা ; ছেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে ভাত দিতে দেরি হওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ যুবক ছেলে মোহাম্মদ বেলায়েতকে আটক করেছে। বেলায়েত বিজয়নগর গ্রামের রোশন আলীর ছেলে।
থানার ওসি আহসান উল্লাহ জানান, সোমবার জমি থেকে কৃষিকাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান বেলায়েত। ভাত দিতে একটু দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলায়েত ঘটনা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।



Our Like Page