September 7, 2026, 1:49 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে যুবক হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির টাকা নিয়ে বিরোধের জেরে কামাল হোসেন (৩৫) নামের এক যুবক হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৪ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের চারজন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের গুতিয়ার এলাকার মো. মনরুদ্দিনের ছেলে মো. মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে মো. সবুজ মিয়া (৪২) ও মো. শরীফ মিয়া (৩০), মো. জুলহাস ওরফে দোলার ছেলে মো. পারভেজ (৩৬), শহীদুল্লাহর ছেলে মো. আসাদুল্লাহ (৩৩) ও হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)। এদের মধ্যে শরীফ মিয়া ও সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, এই ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, নিহত কামাল হোসেন জমির ব্যবসা করতেন। জমি বিক্রির শর্তে মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়না টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ জুন মাহবুবসহ আসামিরা কামাল হোসেনের বাড়িতে গিয়ে মারধর করে তাকে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় নিহতের মা ছমিরন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

সেই মামলায় সাতজনের স্বাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page