September 7, 2026, 4:55 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় ব্যাটারিচালিত অটোরকিশা চালকের সঙ্গে তর্কের জেরে স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷

বৃহস্পতিবার বিকালে উপজেলার প্রভাকরদী মাঝেরচর স্ট্যান্ডের সামনে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে৷

নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগা ইউপির চরনোয়াগাও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে৷ তিনি নোয়গাও ইউনিয়ন যুবলীগের সহসাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। পথে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের সাথে তার তর্ক হয়। তর্কের জেরে স্থানীয় অন্য রিকশাচালকরা মিলে নজরুলকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ আইনানুগ কার্যক্রম শেষে মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page