October 4, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে যৌতুক মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক উম্মে সরাবন তহুরা তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ বলেন, মাকসুদ হোসেন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত সেটি না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৩ এপ্রিল মাকসুদের দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলা রেকর্ড করে বিষয়টি তদন্তের জন্য বন্দর থানাকে নির্দেশ দেন। পরদিন বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রেকর্ড হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ বলেন, মাকসুদ হোসেন ১৯৯৮ সালে সুলতানা বেগমকে বিয়ে করেন। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাকসুদের আগে বিয়ে হলেও সুলতানা সেটি জানতেন না। তাদের বিয়ের দুই বছর পর মাকসুদ তার পৈতৃক সম্পত্তির অংশ বিক্রি করে টাকা আনতে চাপ দেয়। সে টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত তার স্ত্রী ও মেয়েকে তার শ্বশুরবাড়িতে রেখে যান। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর আদালতে মামলা করেন তিনি।

গত ২১ এপ্রিল রাত ১১টার দিকে মাকসুদ তার বন্ধুদের নিয়ে বন্দরের মদনপুরে সুলতানা বেগমের বাবার বাড়িতে হাজির হন। এসময় তিনি মামলা তুলে নিতে চাপ দেন। ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে মাকসুদের হাতে দিলে তাকে পূর্ণ স্ত্রীর মর্যাদায় ঘরে তোলার প্রলোভন দেখায়। প্রস্তাবে রাজি না হলে মাকসুদ ক্ষিপ্ত হয়ে সুলতানা বেগমকে খুন করার হুমকি দেন।

এসময় মাকসুদ ও সুলতানার মেয়ে ইসরাত জাহান শ্রাবন্তি বাঁধা দিলে মাকসুদ তাকে মারধর করে সরিয়ে দেন। পরে সুলতানাকে বেধড়ক মারধর করে হুমকি ধমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে সে মামলায় মাকসুদ হোসেনকে কারাগারে পাঠান আদালত।
গত ৮ মে অনুষ্ঠিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন মাকসুদ হোসেন। সেই সঙ্গে ১১ জুন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেন তিনি।

 



Our Like Page