September 27, 2026, 3:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. জসিম খান (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই থানায় সবচেয়ে বেশি মামলা রুজু হয়েছে।

মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে আছেন- আজমেরি ওসমান (৪৫), ওসমান পুত্র অয়ন ওসমান (৩৭), শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই বিকেলে চিটাগাংরোডস্থ ভূমি পল্লীর সামনে পাকা রাস্তার ওপর সড়কের পাশে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। একপর্যায়ে বাদীর বাম হাতে গুলিবিদ্ধ হয়। এরপর প্রথমে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৩০ জুলাই গুরুতর অবস্থায় ঢাকা সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতালে গেলে চিকিৎসক তার হাতের অপারেশন করেন। পরে চিকিৎসক জানায় গুলিতে তার বাম হাতের রক্তের নালি ছিড়ে যাওয়ায় তার হাত এখন পঙ্গুত্বের পথে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page