September 7, 2026, 11:40 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বপ্না আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টার দিকে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত জায়গা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্বপ্না আক্তার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদমজী এমডব্লিউ স্কুলের ৮ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর একটি পরিত্যক্ত একটি স্থানে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায় এবং সেটি থেকে বিকট গন্ধ আসতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা বস্তাটি খুলে একটি লাশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম গিয়ে স্বপ্নার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গাতে ফেলে রাখা ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে এক স্কুলছাত্রীর মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি থানায় জানালে আমি ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করি।

ওই স্কুলছাত্রী গত ৩০ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page