April 10, 2026, 8:47 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নব-যোগদানকৃত সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নারী ও শিশু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশুদের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রয়োজনে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনতে হতে পারে। তবে সব কিছুই নির্ভর করবে সরকারের বাজেট বরাদ্দ এবং মন্ত্রণালয়ের বাস্তবায়ন সক্ষমতার ওপর।

এ সময় জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে টিমওয়ার্কের মাধ্যমে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নে সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি। উন্নয়ন প্রকল্প যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে জনগণের উপকারে আসে, সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন। সম্পদের অপচয় রোধ, সঠিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একসঙ্গে অনেক কাজ হাতে নেওয়ার পরিবর্তে অল্পসংখ্যক প্রকল্প সফলভাবে বাস্তবায়নই হবে প্রকৃত সাফল্য।

সম্মিলিত প্রচেষ্টায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে একটি কার্যকর ও জনবান্ধব মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় নারী ও শিশু মন্ত্রণালয়ের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে তথ্যচিত্র উপস্থাপনা করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page