October 1, 2026, 7:58 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা গাজীপুরে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গ্রেপ্তার করেছে গাজীপুর র‌্যাব-১।

শুক্রবার দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ শ্রীপুর সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন। নির্বাচনে বিএনপি অংশ নিলে বিএনপি থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল।

গাজীপুর র‌্যাব-১ পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, গ্রেপ্তারকৃত ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের মোতাবেক অভিযান চালিয়ে বিএনপির এ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page