September 8, 2026, 12:51 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

নিজ দেশে পরবাসী ; অন্য গোত্রে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে উইঘুর নারীদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর কয়েক বছর ধরে নিপীড়ন চালানো হচ্ছে— এমন অভিযোগ রয়েছে চীন সরকারের বিরুদ্ধে। এবার জানা গেল, অন্য গোত্রের পুরুষদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে উইঘুর নারীদের বাধ্য করা হচ্ছে।

উইঘুরদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট (ইউএইচআরপি) জানিয়েছে এ তথ্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে উইঘুর নারীদের অন্য গোত্রে বিয়ে করতে জোর করা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে এটি অনেকাংশে বেড়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, নীতি এবং নথি, সরকারি কাগজপত্র এবং উইঘুর নারীদের তথ্য যাছাই-বাঁছাই করে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি।

‘উইঘুর নারীদের জোরপূর্বক বিবাহ: পূর্ব তুর্কিস্তানে আন্তঃজাতি বিবাহে সরকারি নীতি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব তুর্কিস্তানের হান পুরুষদের সঙ্গে উইঘুর নারীদের জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগটি খতিয়ে দেখা হয়েছে।

এই তদন্তে দেখা গেছে, চীনের সরকার প্রত্যক্ষভাবে উইঘুর নারীদের হান চাইনিজ পুরুষদের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিয়ে তাদের সঙ্গে আত্মীকরণে বাধ্য করছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page