February 21, 2026, 2:07 pm
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রাশিয়া ; চটেছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া। এর আগে সদস্য দেশগুলোকে এই প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল ইউক্রেন। কিন্তু তাদের আপত্তিতে কোনো কাজ হয়নি। এতে চটেছে কিয়েভ। খবর বিবিসির।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রত্যেকেই পর্যায়ক্রমে এক মাসের জন্য সংস্থাটির সভাপতিত্ব করে থাকে। সেই ধারাবাহিকতা থেকেই মস্কো এবার দায়িত্ব নিয়েছে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংস্থাটির সভাপতিত্ব করেছিল রাশিয়া। সে সময়ই ইউক্রেনে পুরো মাত্রায় হামলা চালানোর নির্দেশ দেন পুতিন।

ওই হামলার কারণে এবার নিরাপত্তা পরিষদে রাশিয়ার সভাপতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, এবার এমন একটি দেশ নিরাপত্তা পরিষদের সভাপতি হলো যে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।

আইসিসি গত মাসে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে এটি জাতিসংঘের কোনো অঙ্গ প্রতিষ্ঠান নয়।

ইউক্রেন এ বিষয়ে অভিযোগ করলেও যুক্তরাষ্ট্র বলছে, তারা রাশিয়াকে সভাপতিত্বের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় বাধা দিতে পারবে না। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া। সংস্থাটির অন্য স্থায়ী সদস্য দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন।

এদিকে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণের ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গালে চড় মারা হয়েছে বলেছে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এক টুইট বার্তায় তিনি রাশিয়াকে অপরাধী বলেও উল্লেখ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page