February 13, 2026, 2:21 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকে কেন্দ্র করে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা নেই : আইনমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের আর কোনো সম্ভাবনা দেখছেন না আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার এ মনোভাবের কথা জানান মন্ত্রী।

নির্বাচন ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যে মতপার্থক্য বা সংকট তৈরি হয়েছিল, তা কি এখনো কিছু দেশের সঙ্গে রয়ে গেছে— এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমি সংকট বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল— একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেই রকম কোনো সম্ভাবনাই নেই।

হাইকমিশনারের সঙ্গে বৈঠক ইস্যুতে আইনমন্ত্রী বলেন, আজ বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি। সেটা হলো ভারতের ভূপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জন জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। আরও প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন।

তিনি বলেন, আমরা দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ভারতের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আজ সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page