April 12, 2026, 7:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনের রোডম্যাপ চাইলেও দেননি প্রধান উপদেষ্টা : বিএনপি মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেও তা না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপ হবে।

আজ (১৬ এপ্রিল) বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু তিনি তা দেননি। প্রধান উপদেষ্টা শুধু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা বলেছেন, তবে এতে বিএনপি সন্তুষ্ট নয়।

মির্জা ফখরুল হুঁশিয়ার করে বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপর দিকে যাবে। আমরা এখনো সমাধানের পথ খুঁজছি, কিন্তু যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, তাহলে জনগণ তাদের মতামত জানাবে রাজপথেই। জনগণ এখন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। সেই নির্বাচনের জন্য একটি স্বচ্ছ রোডম্যাপ আবশ্যক।

উল্লেখ্য আলোচনায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা একটি নির্দিষ্ট সময়সূচি এবং নির্বাচনী কাঠামো সম্পর্কে স্পষ্টতা চান যাতে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page