February 13, 2026, 12:46 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে আনতে সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বিএনপিকে নির্বাচনে আনতে সরকার চেষ্টা করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি বিএনপি।

রোববার (১৭ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে তৈরি একটি প্রতিবেদন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকেও ছেড়ে দেওয়া হবে।

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ২০ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার না করলে কি আর হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তা-ভাবনা করেই করেছি।

আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page